পাওয়ার প্লেতে সবার সেরা বোল্ট-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে দারুণ সময় পার করছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এ মৌসুমে ১৩ ম্যাচে ৮.১৪ ইকোনমিতে ২০ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমনকি সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চার নম্বরে আছেন বোল্ট।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় একটু পিছে থাকলেও অন্য একটি দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন এই বাঁহাতি পেসার। এবারের আইপিএলে পাওয়ার প্লেতে সবচেয়ে সফল বোলার হিসেবে এক নম্বরে রয়েছেন তিনি। কারণ এখন পর্যন্ত ১৩টি ইনিংসে ৬.৮ ইকোনমি রেটে পাওয়ার প্লেতে ১২ উইকেট শিকার করেছেন তিনি। এই তালিকার দুই নম্বরে রয়েছেন জফরা আর্চার। পাওয়ার প্লেতে ১৩ ইনিংসে ৪.৬ ইকোনমি রেটে ৯ উইকেট শিকার করেছেন রাজস্থান রয়্যালসের এই ইংলিশ পেসার।

পাওয়ার প্লেতে সবচেয়ে সফল বোলারদের মধ্যে তিন এবং চার নম্বরে রয়েছেন যথাক্রমে দীপক চাহার ও মোহাম্মদ শামি। পাওয়ার প্লেতে ১৩ ইনিংসে ৭.৩ ইকোনমিতে ৭ উইকেট পেয়েছেন চেন্নাই সুপার কিংসের ডানহাতি পেসার চাহার। সবমিলিয়ে টুর্নামেন্টে তাঁর উইকেট সংখ্যা ১২টি।

চাহারের সমান সংখ্যক ম্যাচ খেলা শামিও উইকেট নিয়েছেন ৭টি। তবে কিংস ইলেভেন পাঞ্জাবের এই তারকা পেসারের বোলিং ইকোনমি রেট ৭.৪। টুর্নামেন্টে এখন পর্যন্ত তাঁর উইকেট সংখ্যা সর্বমোট ২০টি।

পাওয়ার প্লেতে সফল বোলারদের তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ৮ ইনিংসে ৭.০ ইকোনমিতে ৬ উইকেট নিয়েছেন তিনি পাওয়ার প্লেতে। আর টুর্নামেন্টে সবমিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ৯টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »