এলপিএলে সালমানের দলে খেলবেন ইরফান পাঠান!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে খেলবেন ভারতের সাবেক বামহাতি অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি ক্যান্ডি টাসকার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন৷

এলপিএলে খেলার ব্যাপারটি ইরফান নিজেই নিশ্চিত করেছেন। তিনি ক্রিকইনফোকে এই ব্যাপারে নিশ্চিত তথ্য দেন। তিনি বলেন,’আমি অবশ্যই এর অপেক্ষায় আছি । হ্যা আমি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলাম কিন্তু আমি বিশ্বজুড়ে খেলতে পারি এবং আশাবাদী আমি খেলাটি উপভােগ করবাে যা সর্বশেষ দুই বছর আমি পাইনি ।

আমার মনে হয় এখনাে আমি কিছুটা খেলতে পারি । কিন্তু আমি বেশ ধীরে শুরু করবাে এবং দেখব এটি কীভাবে চলছে আর এরপরই এটা নিয়ে সামনে এগােবাে ।—সাথে যোগ করেন তিনি।

ইরফান শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১২ সালে। কিন্তু এরপর ঘরোয়া ক্রিকেট ও আইপিএল চালিয়ে গিয়েছিলেন। তিনি শেষ আইপিএল খেলেছেন ২০১৭ সালে।

উল্লেখ্য ইরফানের ফলের মালিকানায় আছেন বলিউড তারকা সালমান খান। এর সাথে আরও আছে ক্রিস গেইলের মত তারকারা।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »