নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবার কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন শ্রীলঙ্কান
সাবেক পেস বোলার নুয়ান কুলাসেকারা। ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএলে) ক্যান্ডি টাসকার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
শ্রীলঙ্কার পক্ষে ২১টি টেস্ট, ১৮৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যথাক্রমে তিনি ৪৮, ১৯৯ ও ৬৬টি উইকেট নিয়েছেন। মোট ৩১৩টি আন্তর্জাতিক উইকেট আছে এই ডানহাতি পেসারের ঝুলিতে। ২০০৮ সালে তিনি আইসিসি র্যাংকিংয়ের বোলারদের মধ্যে শীর্ষ স্থান অর্জন করতে পারেন তিনি।
তিনি ক্যান্ডি টাসকার্সের দায়িত্ব দিয়ে তার কোচিং ক্যারিয়ার শুরু করবেন। ২০১৭ সালে তিনি শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শ্রীলঙ্কার হয়ে।
ক্যান্ডির দলে আছেন কুশল পেরেরা, ক্রিস গেইল, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, সেকুগে প্রসন্ন, আসেলা গুনারত্নে, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ, নাভিন উল হক, দিলরুয়ান পেরেরার মত তারকারা। এই দলের মালিকানায় আছেন বলিউড তারকা সালমান খান।
নিউজক্রিকেট/আরআর
