মুম্বাইয়ের কাছে হেরে পয়েন্ট টেবিলের লড়াই জমিয়ে তুললো দিল্লি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল ) এর ১৩ তম আসরের শুরু থেকেই যে দুটি দল সবচেয়ে ধারাবাহিক ছিলো তা হলো মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটাল। তবে দিল্লি কিছুটা ব্যাকফুটে গেলেও ধারাবাহিকতা ঠিক রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ১৩ তম আসরের লীগ ম্যাচে এখনো এক ম্যাচ বাকি রয়েছে তবে সবার আগেই প্লে-অফের টিকেট নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আজ আইপিএলের ১৩ তম আসরের ৫১ তম‌ ম্যাচে এসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পাত্তাই পায়নি দিল্লি ক্যাপিটাল।

দিল্লি ক্যাপিটালকে ৯ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আজ দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটাল। নির্ধারিত ২০ ওভারে ট্রেন্ট বোল্ট ও জসপ্রিত বুমরাহর বোলিং তোপে ৯ উইকেটের বিনিময়ে ১১০ রান করতে সমর্থ হয় দিল্লি।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে ৬৮ রানের বড় ওপেনিং জুটি গড়তে সমর্থ হয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানের জয় নিশ্চিত করে মুম্বাই।

দিল্লির পরাজয় পয়েন্ট টেবিলের লড়াই আরো জমে উঠলো। মুম্বাই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তবে এখন এমন এক পর্যায়ে রয়েছে যে চেন্নাই সুপার কিংস বাদে সব দলের সুযোগ রয়েছে প্লে অফে খেলার। তবে জায়গা খালি মাত্র তিণটি। এখন হবে রান রেটের খেলা। এক্ষেত্রে এখন অবশ্যই নাটকীয়তায় মোড় নিতে পারে আইপিএলের ১৩ তম আসরের লীগ পর্ব।

নিউজক্রিকেট / গাজী নাসিফুল হাসান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »