দিল্লির প্লে অফে খেলা নিয়ে সংশয়ে সাঙ্গাকারা

নিউজ ডেস্ক »

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের শুরু থেকেই দূর্দান্ত খেলে আসছিলো শ্রেয়াস আয়ারের দল ডিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই তারা পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান ধরে রখেছিলো। কিন্তু টানা এখন কয়েক ম্যাচ হারায় দিল্লির প্লে অফ এখনো অনিশ্চিত বলে মনে করেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙাকারা।

দিল্লি এখন ১২ ম্যাচে ৭ জয় নিয়ে টেবিলের ৩ নাম্বারে আছে। আজ মাঠে নেমেছে মুম্বাইয়ের পর। এরপরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙালুরু। তাদের বিপক্ষে জয় সহজ হবেনা। আর তাই সাঙাকারা মনে করেন দিল্লি ক্যাপিটালস প্লে অফে নাও খেলতে পারে।

স্টার স্পোর্টসের শো ক্রিকেট লাইভে এ প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন, ‘মুম্বাই বেশ সুরক্ষিত অবস্থায় আছে। আমি মনে করি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও তেমনটা করবে। আমি হঠাৎই করে দিল্লি ক্যাপিটেলসকে নিয়ে চিন্তিত। গত কয়েকটি ম্যাচে তাদের ব্যাটিং যতটা শক্তিশালী হওয়া উচিত ছিল, তেমনটি দেখা যায়নি।’

টপ অর্ডারের নির্ভরতার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি তাদের টপ-অর্ডার ব্যাটসম্যানদের উপর নির্ভর করবে। কোনও ব্যাটসম্যান দ্রুত রান পাননি। তারা সেরা চারের এক দল হতে পারে তবে আমি খুব বেশি নিশ্চিত হতে পারছি না।’

উল্লেখ্য মুম্বাইয়ের বিরুদ্ধে আজকের ম্যাচে ভালো শুরু করতে পারেনি দিল্লি। ইতিমধ্যে ৬ ওভারে ২৩ রান নিয়ে ২ উইকেট হারিয়েছে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »