নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একের পর এক দুঃসংবাদ পেয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। টুর্নামেন্টের শুরু থেকেই ইঞ্জুরি সমস্যা তাদের পিছু ছাড়ছেনা। এবার তাদের দল থেকে ইঞ্জুরির কারণে ছিটকে গেছে পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্কর।
টুর্নামেন্টের শুরু থেকেই একাদশ গড়তে বেশ সমস্যা পোহাতে হচ্ছে হায়দ্রাবাদকে। শুরুতেই অলরাউন্ডার মিচেল মার্শকে হারায় তারা। এরপর টুর্নামেন্টের মাঝে হারায় তাদের তারকার বোলার ভুবনেশ্বর কুমারকে। এরপর এখন হারিয়েছে বিজয় শঙ্করকে।
শঙ্কর গত ম্যাচে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন৷ এরপর জানা যায় তার চোট সাড়তে সময় লাগবে কিছুটা। পড়ে আবার রিহ্যাব করতে হবে। ফলে এখনি মাঠে নামার সুযোগ নেই। তাই তাকে বাধ্য হয়েই দল ছাড়তে হচ্ছে।
তার পরিবর্তে দলে কে যোগ দিবে তা জানা যায়নি। আদৌ পরিবর্তন নিবে কিনা সেটিও প্রশ্ন। কারণ তারা এখন টেবিলের তলানিতে। প্লে অফ খেলতে পারবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। যদিও নানান সমিকরণে তাদের এখনো প্লে অফের দৌড়ে টিকে আছে ।
নিউজক্রিকেট/আরআর
