৯৯ রানের ইনিংসটি সেঞ্চুরি হিসেবে দেখছেন গেইল

নিউজ ডেস্ক »

গতরাতে আবারো দেখা মিলল ইউনিভার্স বস ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিং। ৬৩ বলে করেন ৯৯ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৩ তম সেঞ্চুরি মিস করেন মাত্র ১ রানের জন্য। গেইল মাত্র ১ রানের জন্য সেঞ্চুরিটি হাতছাড়া করলেও এই ইনিংসকে তিনি সেঞ্চুরি সমতুল্য ভাবছেন।

৯৯ রানের ইনিংসটি গেইল ছক্কা মেরেছেন ৮টি আর ৪ মেরেছেন ৬টি। ইনিংসের শেষ ওভারে এসে আর্চারের বলে আউট হয়ে যান তিনি। ফলে ৯৯ রানেই থামতে হয় তাঁকে। আউট হওয়ারপর মাঠে প্রতিক্রিয়া দেখালেও গেইল এই ইনিংসটাকে সেঞ্চুরি হিসেবেই ধরে নিয়েছে।

তিনি বলেন, ‘আমি এখনও বল ভালোমতো মারতে পারি। বছরজুড়ে আমার পরিশ্রম এবং আত্মত্যাগের ফল পাচ্ছি। আমি যাদের কথা দিয়েছিলাম যে একটি সেঞ্চুরি উপহার দেব, সেই সুযোগটি মিস করেছি আজকে (গতকাল), তবে আমার কাছে এটা আদতে সেঞ্চুরিই হয়েছে।’

এইদিকে গেইলের এই ইনিংসে ৮ ছক্কার সাহায্যে টি-২০ ক্যারিয়ারের ১ হাজার ছক্কার রেকর্ড করে ফেলেন। যেটি বিশ্বের আর কারোর নেই। তবে গেইলের এটা জানা ছিলোনা বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আউট হলেও আমি ভালো বোধ করছি। সত্যি কথা বলতে এটা পুরোপুরি আমার মানসিক ব্যাপার এবং এটাই আমাকে এগিয়ে নিয়ে যায়। আমি একইভাবে ক্রিকেট খেলাটি উপভোগ করছি। আমি নিজে আইপিএল ট্রফিটা জিততে চাই, কিন্তু এখনও অনেকদূর যেতে হবে। আমি রেকর্ডের কথাটি জানতাম না (এক হাজার ছক্কা)।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »