যাদবকে নিউজিল্যান্ডের হয়ে খেলার প্রস্তাব

নিউজ ডেস্ক »

শেষ কয়েক মৌসুম ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন মুম্বাই ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। চলতি আসরেও দুর্দান্ত খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটসম্যান। তবুও এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি তার।

চলতি আসরেও ব্যাট হাতে সাফল্য পাওয়ার পরে জায়গা হয়নি আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে। অজিদের বিপক্ষে স্কোয়াডে জায়গা না পাওয়ার পরই তাকে নিউজিল্যান্ডের হয়ে খেলার ‘প্রস্তাব’ দিয়েছেন সাবেক কিউই অলরাউন্ডার স্কট স্টাইরিশ।

গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলে দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলেছেন তিনি। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরপরই সূর্যকুমারকে স্টয়রিস বলেন, তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলবেন কি-না। এরপর এক টুইটবার্তায় তিনি জানিয়েছেন, সে যদি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চায় তবে বিদেশে পাড়ি জমানো উচিত। টুইটারে স্টাইরিশ লিখেন,‘‘আমি ভাবছি, সূর্যকুমার যদি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান তবে তাকে বিদেশে পাড়ি জমানো উচিত।’’

চলতি আসরে এখনো পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৩৬২ রান করেছেন যাদব। সেখানে ৩টি হাফ সেঞ্চুরি আছে তার। শুধু এবারের আসরেই নয়, গত তিন আসর থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন মুম্বাইয়ের এই ব্যাটসম্যান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »