ইঞ্জুরিতে ছিটকে গেলেন শাদাব!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনাভাইরাসকে পাশে রেখে পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে। কিন্তু এই ওয়ানডে ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল৷

ইঞ্জুরির কারণে প্রথম ম্যাচে থাকছেন না পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খান। তার প্রথম ওয়ানডেতে না থাকার বিষয়টি আজ নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলে, “আন্ত স্কোয়াড প্রস্তুতি ম্যাচ চলাকালীন শাদাব তাঁর বাম পায়ের পেশিতে চোট পেয়েছেন। যার ফলে প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না তিনি।”

উল্লেখ্য সিরিজের ২য় ও ৩য় ম্যাচ হবে ১ ও ৩ নভেম্বর। এরপর ৭ তারিখ থেকে হবে টি-২০ সিরিজ। সবকটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »