নিউজ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বাঁচা-মরার লড়াইয়ে আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। আজ হারলে টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে যাবে ইয়ান মরগানের দল।
ইতিমধ্যেই প্রথম দল হিসেবে প্লে অফের লড়াই থেকে বাদ পড়েছে চেন্নাই। তবে আজকের ম্যাচে চেন্নাই জয় পেলে প্লে অফের রাস্তা প্রায়ই বন্ধ হয়ে যাবে কলকাতার। ১২ ম্যাচে ৬ জয়ে পয়েন্টস টেবিলের পাঁচে কলকাতা ও সমান সংখ্যক ম্যাচে ৪ জয়ে টেবিলের একদম তলানীতে চেন্নাই।
চেন্নাই নিজেদের আগের ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে বড় জয় আদায় করেছে। অপরদিকে, পাঞ্জাবের বিপক্ষে বড় হারে বিপর্যস্ত কলকাতা। একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই চেন্নাই সুপার কিংসে। অপরদিকে, কলকাতায় আসতে পারে একাধিক পরিবর্তন! নাগরকটির বদলী শিভাম মাভির একাদশে খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া লকি ফার্গুসনের পরিবর্তে আসতে পারেন আন্দ্রে রাসেল।
সম্ভাব্য একাদশ কলকাতাঃ নিতিশ রানা, শুভমান গিল, রাহুল তিরিপাথি, দীনেশ কার্তিক, ইয়ন মরগান (অধিনায়ক), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিভাম মাভি, ভারুন চক্রবর্তী ও প্রাসিদ কৃষ্ণা।
সম্ভাব্য একাদশ চেন্নাইঃ ফাফ ডু প্লেসি, রুতুরাজ গাইকোড, আম্বাতি রায়ডু, এম এস ধোনী (অধিনায়ক ও উইকেটরক্ষক), জাগদিশান, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ইমরান তাহির ও মনু কুমার।
