নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ)। দলে নতুন মুখ ক্যামেরন গ্রিন ও দীর্ঘদিন পর দলে ফিরেছে অলরাউন্ডার ময়েজেজ হেনরিকুয়েস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিবেন ভারতীয় ক্রিকেটাররা। তিন টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে দু’দলের এই সিরিজে।
২৭ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে শুরু হয়ে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে। এরপর ৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি শুরু হয়ে ১২ ডিসেম্বর শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ।
অস্ট্রেলিয়া দলঃ- এরন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, এলেক্স ক্যারি, ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টোয়েনিস, ময়েজেজ হেনরিকুয়েস, ড্যানিয়েল সামস, সিন এবোট, এশটন এগার, এডাম জাম্পা, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ও কেইন রিচার্ডসন।
