সাকিবের হাত দিয়েই টেস্ট অভিষেকের ক্যাপ মাথায় তুলতে চান সাইফউদ্দিন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার কে? এমন প্রশ্নের উত্তরে সবার আগে নাম আসে সাকিব আল হাসানের কারণ গত এক দশক ধরে ব্যাটে-বলে সমান পারফরমেন্স করে চলেছেন এই অলারাউন্ডার। যার প্রমাণ গতবছরের বিশ্বকাপেও দিয়েছেন সাকিব, ব্যাটে বলে সমান পারফর্ম করে আবারো সবার নজর কাড়েন তিনি। বিশ্বকাপ শেষে ঘরের মাঠে আফগানস্থান সিরিজের পরই ঘটে বিপত্তি। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও যথাযথ কর্তৃপক্ষকে না জানানোর কারণে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। যার সময়সীমা আজই শেষ হতে চলেছে।

তাই কাল থেকে মাঠের ক্রিকেটে ফিরতে আর কোন বাধাই থাকছে না সাকিব আল হাসানের। তাকে মাঠে ফিরে পেতে অপেক্ষা করছেন তার জাতীয় দলের সতীর্থ তরুণ পেস অলারাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিবের সাথে একটি ছবি দিয়ে তিনি লেখেন,”এটা আমার প্রথম ওডিআই সিরিজের তোলা ছবি আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই ওনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং একপ্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান। ইনশাআল্লাহ যদি কখনো টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয় আমার ইচ্ছা আছে উনার কাছ থেকেই টেস্ট ক্যাপ টা নেওয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই। আবার মাঠে মানুষ মাঠে দেখার অপেক্ষায় রইলাম।”

আগামী ১৫ নভেম্বর দেশে ৫ দলের অংশগ্রহণে শুরু হওয়ার কথা রয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। এই টুর্নামেন্টে অংশ নিতে নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফেরার কথা রয়েছে সাকিব আল হাসানের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »