নিউজ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসর মোটেও ভালো যাচ্ছেনা চেন্নাই সুপার কিংসের। ১২ ম্যাচে ৮ হার নিয়ে টেবিলের তলানিতে দলটি। চেন্নাইয়ের মত এবারের আসর ভালো যাচ্ছেনা অধিনায়ক মাহেন্দ্রা সিং ধোনিরও। তাই অনেকেই মনে করছেন তার হয়তো চেন্নাইয়ের হয়ে এবারেই শেষ আইপিএল।
কিন্তু তাদের ধারণাকে পালটে দিলেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ। তিনি জানান চেন্নাই কতৃপক্ষ ধানির উপর আস্থা আছে। ধোনি তাদের সেরা অধিনায়ক। আগামী মৌসুমেও চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বনাথন বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে ২০২১ সালে ধোনি সিএসকেকে নেতৃত্ব দেবেন।’ ‘তিনি আইপিএলে আমাদের হয়ে তিনটি শিরোপা জিতেছেন। এবারই প্রথম যে আমরা প্লে অফ খেলতে পারিনি। একটি খারাপ বছর মানে এই নয় যে আমাদের সব কিছু বদলাতে হবে।’
বিশ্বনাথন আরও জানান হারভজন ও রায়না না থাকায় দলের ভারসাম্য হারিয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা এই মৌসুমে আমাদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে পারিনি। যে খেলাগুলোতে আমাদের জেতা দরকার ছিল সেগুলোতে হেরেছি। এটি আমাদেরকে পিছনে ফেলেছে। করোনার কারণে সুরেশ রায়না এবং হারভজন সিং নিজেদের প্রত্যাহার করে নেয়ায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে।’
নিউজক্রিকেট/আরআর
