প্রথম দল হিসেবে প্লে অফে যাওয়ার লড়াইয়ে আইপিএলে মুখোমুখি মুম্বাই-ব্যাঙ্গালুরু!

নিউজ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফে যাওয়ার লড়াইয়ে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

১১ ম্যাচে ৭ জয়ে পয়েন্টস টেবিলের টপে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। সমান সংখ্যক ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্টস নিয়ে রান রেট ব্যবধানে দুইয়ে আছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আজকের ম্যাচ যে দলই জিতবে নিশ্চিত করবে প্রথম দল হিসেবে এবারের আসরের প্লে অফ।

একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েলে ব্যাঙ্গালুরুর। গুরকিরাত সিং মানের বদলী শিভাম দূবে ও দেবদূত পাডিকোলের বদলী সুযোগ পেতে পারেন পার্থিব প্যাটেল। এছাড়া ফিরতে পারেন ইসুরু উদানা, বাদ পড়তে পারেন মঈন আলী। অপরদিকে, ইঞ্জুরি কাটিয়ে মুম্বাইর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে রহিত শর্মার। সেক্ষেত্রে বাদ পড়বেন সৌরভ তিওয়ারি।

সম্ভাব্য একাদশ ব্যাঙ্গালুরুঃ পার্থিব প্যাটেল, এরন ফিঞ্চ, ভিরাট কোহলি(অধিনায়ক), এবিডি ভিলিয়ার্স, শিভাম দূবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা, মোহাম্মদ সিরাজ, য়্যুজভেন্দ্র চাহাল ও নাভদীপ সাইনি।

সম্ভাব্য একাদশ মুম্বাইঃ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইশান কিশান, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড(অধিনায়ক), ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার ও জাস্প্রেত বুমরাহ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »