৮০ ক্রিকেটার নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফট

নিউজ ডেস্ক »

দীর্ঘ ৭ মাস পরে প্রেসিডেন্ট কাপের মাধ্যমে এদেশে মাঠের ক্রিকেট এর দেখা মিলেছে । শ্রীলংকা সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও নানা জটিলতায় হয়নি লংকা সফর । তবে মাঠে ক্রিকেট ফেরাতে বড্ড পরিকর বিসিবি, তারা আয়োজন করে ফেলে ৩ দলের ওয়ানডে টুর্নামেন্ট । ৪৫ জন ক্রিকেটার নিয়ে করা এ টুর্নামেন্টে সফল হওয়ার পরে এবার বিসিবি আয়োজন করতে জাচ্ছে ৮০ জন ক্রিকেটার নিয়ে টি২০ লীগ। 

সফলভাবে প্রেসিডেন্ট কাপ শেষ করার পরে  নভেম্বর-ডিসেম্বরে আরও একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। টুর্নামেন্টটি অনুস্থিত হবে টি২০ ফরমেটে ,  এই টুর্নামেন্টে খেলবে ৫ টি দল। মুজিব বর্ষ হওয়ায় এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তবে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

 কর্পোরেট লীগ হওয়ার কথা থাকলেও করপোরেট টুর্নামেন্ট হবে নাকি শেষ পর্যন্ত বিসিবি এই টুর্নামেন্ট আয়োজন করবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যে কারণে ৭দিন পিছিয়ে শুরু হতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। করপোরেট দল চেয়ে মঙ্গলবার বিজ্ঞাপনও দিয়েছে বিসিবি।যদি করপোরেট দলের সংখ্যা কম হয়, তাহলে বাকি দলগুলোর স্পন্সর করবে বিসিবি। অথবা পুরো টুর্নামেন্টই হতে পারে বিসিবির অধীনে।
এই টুর্নামেন্টে দল গঠন করা হবে ড্রাফটের ভিত্তিতে, জাতীয় দল, এইচপি, অনুর্ধ্ব-১৯ ও ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের নিয়ে হবে এই ড্রাফট। মোট ১৬ জন করে ৮০ ক্রিকেটার বাছাই করে নিবে ৫টি দল। দল গঠনে প্রতিটি দল সর্বোচ্চ ২ কোটি টাকা ব্যয় করতে পারবে।১৫ নভেম্বর টুর্নামেন্ট মাঠে গড়ানোর পরিকল্পনাতেই কাজ চালিয়ে যাচ্ছে বোর্ড। সিঙ্গেল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের ম্যাচগুলো হবে শুধুমাত্র মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
এদিকে আসন্ন এই টুর্নামেন্টে থাকবে না কোনো বিদেশি ক্রিকেটার। প্রেসিডেন্টস কাপের ফাইনালের দিনই বোর্ড সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছিলেন। তবে প্রতি দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় কোচরা।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »