মুক্ত হচ্ছেন সাকিব আল হাসান

নিউজ ডেস্ক »

গতবছরের ২৯ অক্টোবর তারিখটি দেশের অগণিত ক্রিকেট ভক্তের মনে দাগ কেটে রয়েছে। কারণটা সকলেরই জানা এ দিন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্তৃক দুই বছরের (এক বছরের স্থগিতাদেশ) জন্য সকল প্রকার ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় বিশ্বসেরা অঅলারাউন্ডার সাকিব আল হাসান।

অবশেষে আকাশ হতে সেই ঘন মেঘ কাটতে চলেছে। শেষ হচ্ছে সেই এক বছরের নিষেধাজ্ঞা। মুক্ত হচ্ছেন বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ক্রিকেটে ফেরায় অপেক্ষা শুধুই আজকের দিনটা। আজকে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও আগামীকাল থেকে ক্রিকেটে অংশ নিতে আর কোনো বাঁধা থাকছে না দেশের ক্রিকেটের এই নায়কের।

আইসিসির দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পান, এবং সেটি যদি আইসিসিকে অবগত না করেন তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। অপরাধের মাত্রা অনুযায়ী, এই ধারা ভঙ্গের সাজা সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা পড়তে পারেন ক্রিকেটাররা। এই তথ্যের ভিত্তিতে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল সাকিব আল হাসানকে। সেই সঙ্গে তদন্তের কাজে সহযোগিতার জন্য তার শাস্তির মেয়াদ এক বছরে নামিয়ে আনে আইসিসি।

ধারণা করা যাচ্ছিলো শ্রীলঙ্কা সফর দিয়েই ক্রিকেটে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু নানা জটিলতার কারণে বাতিল হয়ে গেছে সেই সিরিজটি। এখন মরে করা হচ্ছে আসন্ন কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব। আগামী ১৫ নভেম্বর থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে ঘরোয়া এই টুর্নামেন্টটির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »