নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতকালের ম্যাচে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা খেলেছেন এক ঝড় ইনিংস। ওপেনিংয়ে নেমে ৪৫ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ভারতীয় এই ব্যাটসম্যান।
দিনের শুরুতে ওয়ার্নারকে সাথে নিয়ে হায়দারাবাদকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন দুর্দান্ত এই পারফরম্যান্সের রহস্য। জানালেন ওয়ার্নারের পরামর্শেই হাত খুলে খেলেছিলেন তিনি।
ঋদ্ধিমান বলেন,”এই ম্যাচে আমি ডেভিডকে (ওয়ার্নার) কিভাবে কি করতে হবে সে বিষয়ে খুব একটা জিজ্ঞেস করিনি। তবে তিনি বলেছিলেন হাত খুলে খেলতে। আর আমিও এভাবেই খেলতে পছন্দ করি। তারপর আমরা প্রথম ছয় ওভারে চান্স নিয়েছিলাম এবং তারপরে আমরা খেলার গতি পরিবর্তন করেছিলাম।”
হায়দারাবাদের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন,”যখন ডেভিড আউট হয়ে গেলেন, তখন আমি দায়িত্বভার গ্রহণ করেছিলাম এবং বল বাউন্ডারিতে পরিণত করছিলাম।”
এই জয়ের সাথে সাথে হায়দারাবাদ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে এবং দিল্লি ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে
