বড় জয়ে আশা বাঁচিয়ে রাখলো হায়দরাবাদ

নিউজ ডেস্ক »

চলতি আইপিএলে হায়দরাবাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে ম্যাচ হারলেই ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। প্রত্যেকটা ম্যাচই এখন হায়দরাবাদের জন্য বাঁচা-মরার লড়াই। এমনই এক লক্ষ্য নিয়ে গতকাল খেলতে নেমেছিল টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে। তবে শেষ পর্যন্ত ৮৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ার্নার বাহিনী। এ জয়ে সেমিতে যাওয়ার আশা জিইয়ে রেখেছেন ওয়ার্নাররা।

দিনের শুরুতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। এ ম্যাচে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সাথে দেখা গিয়েছে ঋধিমান সাহাকে। দলীয় ১০৭ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন ওয়ার্নার। ৩৪ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তবে অন্য প্রান্তে থাকা ঋধিমান তার ঝড়ো ব্যাটিং সচল রাখেন।

পান্ডেকে সাথে নিয়ে ৭৩ রান যোগ করেন ঋধিমান। ১২ চার আর ২ ছক্কা মেরে ৪৫ বলে ৮৭ রানের ইনিংস খেলে নরকিয়ার বলে আউট হন তিনি। তখন সানরাইজার্স হায়দরাবাদের সংগ্রহ ছিল ১৪ ওভার ৩ বলে ২ উইকেটে ১৭০ রান। সেখান থেকে মনিশ পান্ডে আর কেন উইলিয়ামসন ৩৯ বলে ৪৯ রান যোগ করলে ২১৯ রানের বিশাল পুঁজি পায় সানরাইজার্স হায়দরাবাদ।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শিখর ধাওয়ানকে হারিয় বিপাকে পড়ে দিল্লী ক্যাপিটালস। পরের ওভারে মার্কাস স্টয়নিসের উইকেট নেন শাহবাজ নাদিম। দুই ওভারে দুই উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে দিল্লী ক্যাপিটালস। এরপর রাহানে আর হেটমেয়ার মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে হেটমেয়ারকে বোল্ড করে সেই জুটি ভাঙেন রশিদ খান। ঐ ওভারে রাহানেকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। পরপর দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লী। এদিন মলিন ছিল অধিনায়ক আয়ারও। এক প্রান্ত আগলে রাখেন রেখে ৩৫ বলে রিশাভ পান্ট করেন ৩৬ রান। লোয়ার অর্ডারে সবাই ছিলেন আসা-যাওয়ার মধ্যে। শেষদিকে তুষার দেশপান্ডে ৯ বলে ২০ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন।

 

সংক্ষিপ্ত স্কোর:

সানরাইজার্স হায়দরাবাদ ২১৯/২ সাহা ৮৭, ওয়ার্নার ৬৬, মনিশ ৪৪* নরকিয়া ১/৩৭, অশ্বিন ১/৩৫

দিল্লী ক্যাপিটালস ১৩১/১০, ১৯ ওভার পান্ট ৩৬, রাহানে ২৬, তুষার ২০* রশিদ ৩/৭, সন্দীপ ২/২৭, নাটারাজন ২/২৬

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »