নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেক নাটকের পর নভেম্বর মাসেই শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। কিন্তু শুরুর আগেই কিছুটা রঙ হারাচ্ছে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ। কারণ ইতিমধ্যে ৫ বিদেশি তারকা ক্রিকেটার এই লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।
নাম প্রত্যাহার করে নেয়া এই ৫ ক্রিকেটার হলেন, আন্ড্রে রাসেল, ফ্যাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, ডেভিড মিলান ও মানবিন্দর বিসলা। এই ৫ ক্রিকেটারের মাঝে বিসলা ছাড়া বাকি সব ক্রিকেটার মারকিউ ক্যাটাগরিতে ছিলেন৷
আন্ড্রে রাসেল নাম প্রত্যাহার করে নিয়েছে তার ইঞ্জুরির কারণে। তিন দক্ষিণ আফ্রিকান ডু প্লেসিস, মিলার, মিলানরা নাম প্রত্যাহার করে নেয়ার কারণ হিসেবে জানিয়েছে সে সময় দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক খেলা থাকা। ভারতীয় সাবেক ব্যাটসম্যান মানবিন্দার বিসলা নিজের নাম প্রত্যাহারের কারণ জানায়নি।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর এলপিএলের নিলাম হয়েছিলো। সেখানে থেকে এই ক্রিকেটারদের দলে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী ২১ নভেম্বর এই টুর্নামেন্টের পর্দা উঠবে। চলবে ৩ স্ট্যাডিয়ামে। পাঁচ দলের ১৫ দিনব্যাপী টুর্নামেন্টে ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ১৩ ডিসেম্বর।
নিউজক্রিকেট/আরআর
