শুভ জন্মদিন কুমার সাঙ্গাকারা

নিউজ ডেস্ক »

ক্রিকেট বিশ্বে যারা ক্রিকেট খেলে থাকেন তাদের অনেকেরই ফ্যান রয়েছে তেমনি হেটারস রয়েছেন। কিন্তু যদি বলা হয় কিছু ক্রিকেটারের নাম বলুন যাদের হেটার্স নেই। তখন অবশ্যই যে নামটি আসবে সে নামটি হলো কুমার সাঙ্গাকারা। নিজের ১৫ বছরের ক্যারিয়ার শেষে জুটিয়ে নিয়েছেন অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যানের তকমা। আজ এই লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারার জন্মদিন। ৪৩ এ পা রাখলেন সাঙ্গাকারা।

 

বর্তমান শ্রীলঙ্কা ক্রিকেট দল অনেক ধুঁকছে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের গৌরবময় সময়ের সারথী ছিলেন এই কুমার সাঙ্গাকারা। দীর্ঘ সময় ধরে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের মূল স্তম্ভের দায়িত্ব পালন করছেন। তিনি যেমন শ্রীলঙ্কার সোনালী সময়ের সারথী ছিলেন তেমনি খারাপ সময়ে দলকে একাই টেনেছিলেন। এমন সময় গিয়েছে যে তিনি একাই দলকে জিতিয়েছেন। ২০১৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ যার সর্বোত্তম উদাহরণ। একজন সত্যিকারের ক্লাস ব্যাটসম্যানের যদি উদাহরণ টানতে হয় তবে অবশ্যই কুমার সাঙ্গাকারার উদাহরণ আনতে হবে।

 

২০০০ সালে প্রথমে ওয়ানডে এবং পরে টেষ্ট ক্রিকেটের মাধ্যমে তার ক্রিকেটে যাত্রা শুরু হয়। ২০১৫ সালে ক্রিকেট থেকে অবসর নেবার আগে টেষ্ট ক্রিকেটে ১৩৪ ম্যাচ খেলে ১২৪০০ রান করেন সাঙ্গাকারা, তার ছিলো ৫২টি অর্ধশত, ৩৮টি শতক এবং ১১টি দ্বি শতক। এছাড়া ওয়ানডেতে ৪০৪ ম্যাচ খেলে করেছেন ১৪২৩৪ রান, ৯৩টি হাফ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৫টি সেঞ্চুরি।

 

 

শুধু ব্যাটিং দিয়েই যে তিনি গ্রেট ছিলেন তা কিন্তু নয় উইকেট কিপিং দিয়েও তিনি সবার মন জয় করেছেন। উইকেট রক্ষক হিসেবেও তিনি ছিলেন সমীহ জাগানিয়া একজন। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডিসমিশালের রেকর্ড কুমার সাঙ্গাকারার। ৪০৪ ম্যাচে ৪৮২টি ডিসমিশাল করেছেন তিনি। টেষ্টে ব্যাটিংয়ে মনোযোগ দেবার জন্য নিয়মিত উইকেট কিপিং করেননি তারপরও ১৫১টি ডিসমিশাল করেছেন।

ক্যারিয়ারের সেরা অর্জন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। এছাড়া ২০০৭, ২০১১ এর ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৯ এবং ২০১২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখে এই সাঙ্গাকারার হাত ধরেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »