নিউজ ডেস্ক »
করোনার প্রকোপ কাটিয়ে সকল দেশের ক্রিকেট মাঠে ফিরতে শুরু করেছে। তারই ধারাবাহিকতাই মাঠে ফিরতে প্রস্তুতি গ্রহণ করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আর সেই অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে লম্বা সময়ের জন্য জন্য ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হ্যানরি। ফলে আসন্ন অনুষ্ঠিত হতে যাওয়া ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বুড়ো আঙুলে আঘাত পান হেনরি। পরবর্তীতে এক্স-রে করানো হয় তাকে এবং রিপোর্টে তাঁর আঙুলে চিড় ধরা পড়ে। এরই মধ্যে হেনরির ইনজুরিতে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টারবেরির ফিজিও টিম ডভবিশ।
ডভবিশ বলেন,”নেটে ব্যাটিং করার সময় দুর্ভাগ্যক্রমে ডান হাতের বুড়ো আঙুলের ডগায় আঘাত পেয়েছে ম্যাট। এরপর তৎক্ষণাৎ তার এক্স-রে করানো হয়েছে এবং ওর আঙুলে চিড় ধরা পড়েছে। হেনরির পুরোপুরি ফিট হতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। যার অর্থ ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রস্তাবিত ২৭ নভেম্বরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না তিনি।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড দল। সূচি আগামী ২৭ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই দুই দলের লড়াই।
