নিউজ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে এক প্রকার ছিটকে গেলেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। গত কয়েকদিন যাবত তিনি হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে ভুগছিলেন।
রোহিত গত ১৮ অক্টোবর পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর আর মাঠে নামতে পারেনি। খেলতে পারেননি ২টি ম্যাচে৷ তার পরিবর্তে দলের অধিনায়কত্ব করছেন কাইরন পোলার্ড।
রোহিতের আইপিএল থেকে ছিটকে পড়া নিশ্চিত হওয়া গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষণা করা ভারতের দল দেখে। সেখানে রোহিত কোনো ফরম্যাটে সুযোগ পাননি। এর থেকে বোঝা যায় রোহিতের আইপিএল শেষ।
বিসিসিয়াইয়ের মেডিকেল দল রোহিতের নিয়মিত খোঁজ রাখছেন। রোহিতের বাদ পড়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়তো কিছুদিনের মধ্যেই জানা যাবে।
নিউজক্রিকেট/আরআর
