বক্সিং ডে টেস্টে মাঠে রাখা হতে পারে দর্শক!

মারুফ ইসলাম ইফতি »

করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকার পর জৈব সুরক্ষিত বলয় তৈরি করে মাঠের খেলা মাঠে ফিরেছে। করোনা পরবর্তীতে বাইশ গজের লড়াই পূনরায় শুরু হলেও স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচে এখন অব্দী গ্যালারীতে দর্শকের উপস্থিতি দেখা যায়নি। তবে এবার প্রথমবারের মতো মাঠে দর্শকের উপস্থিতিতে ম্যাচ আয়োজনের কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিদের ঐতিহ্যের লড়াইয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে মাঠে দর্শক রাখার পরিকল্পনা সাজাচ্ছে অজি ক্রিকেট।

বক্সিং ডে টেস্টে খেলা পাগল দর্শকদের কথা মাথা রেখে গ্যালারীতে দর্শক রাখার পরিকল্পনার কথা স্থানীয় গনমাধ্যমকে জানিয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যানড্রুজ।

ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একসাথে খেলা দেখতে পারে প্রায় ৭৩ হাজার ৫১৬ জন দর্শক।প্রতিবছর বক্সিং ডে টেস্টে ক্রিকেট পাগল অস্ট্রেলিয়ার নাগরিকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ন থাকে গ্যালারী।ছুটির দিন ও অস্ট্রেলিয়ার ম্যাচ হওয়ায় দর্শকের কমতি থাকে না বক্সিং ডে টেস্টে। তবে করোনার কারণে এবারের দৃশ্যপটটা হয়তো কিছুটা ভিন্ন হতে পারে, দর্শকের উপস্থিতি আগের মতো হওয়ার সম্ভবনা ক্ষীণ। তবুও দর্শকের আগ্রহ নিয়ে আশাবাদী ড্যানিয়েল অ্যানড্রুজ।

এই ব্যাপারে গনমাধ্যমকে ড্যানিয়েল অ্যানড্রুজ জানান: দর্শকের সংখ্যাটা যেমনি হোক, আমরা আশাবাদী মাঠে দর্শক আসবে। বক্সিং ডে টেস্ট এর আমেজটাই ভিন্ন দর্শকদের কাছে। আমি খুব আশাবাদী এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহের ব্যাপারে। আমি এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না, ঠিক কি পরিমাণ দর্শক আমরা মাঠে ঢুকতে দিবো। এই ব্যাপারে আমরা এখনো কাজ করছি।

নিউজক্রিকেট/ মারুফ ইসলাম ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »