নিউজ ডেস্ক »
বিসিবি জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু করেছিলো এইচপি ক্যাম্প। কিন্তু প্রেসিডেন্ট কাপ শুরু হওয়ায় ১৫ জনকে নিয়ে এসেছিলো ক্যাম্পের বাইরে। প্রেসিডেন্ট কাপে খেলা সেই ১৫ ক্রিকেটার আজ আবার যুক্ত হচ্ছেন এইচপির ক্যাম্পে। সেই সাথে দলের সাথে আজই যুক্ত হবেন নব নির্যুক্ত এইচপি কোচ টবি রেডফোর্ড।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজিত প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন এইচপি দলের ক্রিকেটাররা। এই দলের দেখভালের দায়িত্বে থাকবেন ইংলিশ কোচ রেডফোর্ড। ক্যাম্পটি আজ শুরু হয়ে চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।চলতি বছরের আগস্টে সায়মন হেলমটের পরিবর্তে হাই পারফরম্যান্স দলের হেড কোচ হিসেবে রেডফোর্ডকে নিয়োগ দেয় বিসিবি। গত ১০ অক্টোবর ভোরে ঢাকায় পা রাখেন তিনি। ঢাকায় পা রেখে পালন করেছেন ১৪ দিনের কোয়ারেন্টাইন পালনের নিয়ম থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে ৭ দিনের কোয়ারেন্টাইন পালন করেন তিনি । পরে করোনা টেস্টে নেগেটিভ আসার পরে প্রেসিডেন্ট কাপে কাজ করেছেন নাজমুল একাদশের সাথে ।
প্রেসিডেন্ট কাপ শেষে এখন যুক্ত হবেন তার মূল দায়িত্ব এইচপি দলে । রেডফোর্ডের অধীনে আজ থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে থাকবেন মোট ২৬ জন ক্রিকেটার। ক্যাম্পের প্রথম সপ্তাহে স্কিল নিয়ে কাজ করা হবে ক্রিকেটারদের। এই ২৬ ক্রিকেটারের মধ্যে ১২ জন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ।
