গেইল ঝড়ে উড়ে গেল কলকাতা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গতকালের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হেসেখেলেই হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে প্রতিজিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব। আসরে শুরুতে ছন্দ হারালেও টানা পাঁচটি জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে এই দল। সমানসংখ্যক ম্যাচ খেলে কলকাতা জিতেছে ৬টি করে ম্যাচ, তবে রান রেটে এগিয়ে রয়েছে পাঞ্জাব।

গতকাল শারজায় টস হেরে ব্যাট করতে নেমে দ্রতু উইকেট চলে যাওয়াতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। দলীয় ১০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইয়ন মরগানের দল। এরপর মরগানের সাথে দলের হাল ধরেন শুবমান গিল। চতুর্থ উইকেটে গড়েন ৮১ রানের পার্টনারশিপ। এরপর ২৫ বলে ৪০ রান করা মরগান বিদায় নিলে আবারো মুখ থুবড়ে পড়ে কলকাতা। এরপর গিল অবশ্য অর্ধশতক করে সাজঘরে ফেরার আগে ৪৫ বলে করেন ৫৭ রান। শেষদিকে ১৩ বলে ২৪ রান করেন লকি ফার্গুসন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান জড়ো করে কলকাতা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি থেকেই আসে ৪৭ রান। রাহুল ২৮ রান করে বিদায় নিলেও ক্রিস গেইলকে নিয়ে মানদীপ দেখেশুনে শতরানের জুটি গড়ে জয়ের ভিত মুজবুত করেন। ২৯ বলে ৫১ রান করে বিদায় নেন ২টি চার ও ৫টি ছক্কা হাঁকানো গেইল। ৫৬ বলে ৬৬ রান করে অপরাজিত মানদীপ নিকোলাস পুরানকে (২) নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোর

টস : কিংস ইলেভেন পাঞ্জাব

কলকাতা নাইট রাইডার্স : ১৪৯/৯ (২০ ওভার)
গিল ৫৭, মরগান ৪০, ফার্গুসন ২৪*
শামি ৩৫/৩, বিষ্ণই ২০/২, জর্ডান ২৫/২

কিংস ইলেভেন পাঞ্জাব : ১৫০/২ (১৮.৫ ওভার)
মানদীপ ৬৬, গেইল ৫১, রাহুল ২৮
ফার্গুসন ৩২/১, বরুণ ৩৪/১

ফল : কিংস ইল্লেভেন পাঞ্জাব ৮ উইকেটে জয়ী

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »