ভালো নেতা হয়ে উঠবে তামিম আশা হেড কোচের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ফাইনালে ওঠার বেশ ভাল সুযোগ ছিল তার দলের, তবে হুট করে নেমে আসা ধসে তা হয়নি। যেদিন এ সুযোগ হারালেন তামিম ইকবালরা, সেদিনই টুর্নামেন্টের একমাত্র ফিফটি পেয়েছিলেন তিনি। এমনিতে ৪ ম্যাচ, তাও আবার এমন আবহের ম্যাচ অধিনায়কত্ব বিচারের জন্য ঠিক যুতসই নয়। তবে তামিম তার অধিনায়কত্ব নিয়ে নিজেই বলেছেন, তিনি আরও শিখতে চান, ধারাবাহিকভাবে সে প্রক্রিয়ার ভেতরই আছেন।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব তামিম ইকবালের কাধে, যদিও অধিণায়কের দায়িত্ব পাওয়ার পরে করোনার কারণে আর লাল সবুজের জার্সি গায়ে মাঠে নাম হয়নি বাংলাদেশের। তবে প্রেসিডেন্ট কাপে তামিমের ব্যাটিং যেমন প্রশ্নের সম্মূখীন তেমনি অনেকের প্রশ্নের তীর তামিমের অধিনা়কত্বে।‌ তবে জাতীয় দলের হেড কোচ মনে করেন তামিম আগামীতে একজন ভালো নেতা হবেন।

ডমিঙ্গোর আশা তামিম একজন ভাল অধিনায়কই হবেন সামনের দিনগুলিতে,তিনি বলেন “তার অধিনায়কত্ব এবং নেতৃত্বের ধরন নিয়ে কথা হয়েছে আমার সঙ্গে। আমাদের এখনও কিছু কাজ করতে হবে। অবশ্যই এ কয়েকটি ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। সে এমন কয়েকজন বোলারকে ব্যবহার করছে, যাদেরকে সে চেনে না, এবং এমন কয়েকজন ব্যাটসম্যানের সঙ্গে ব্যাটিং করছে, যাদের সঙ্গে আগে খেলেনি।

“সে অভিজ্ঞ ক্রিকেটার। খেলাটা ভালভাবে বুঝার সামর্থ্য আছে তার। অন্যরা তাকে সম্মানও করে। পরের কয়েক মাসে আমি আশা করছি সে ভাল একজন নেতা হয়ে উঠবে।” আরো যোগ করেন রাসেল ডোমিজ্ঞ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »