নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সামনেই রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ। আর এ জন্য গতকাল ভারত তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ইনজুরির কারণে টেস্ট এবং টি-টোয়েন্টির স্কোয়াডে নেই ভারতের তারকা উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা।
এছাড়া দুই ফরম্যাটের দলেই ফিরেছেন ফর্মের তুঙ্গে থাকা লোকেশ রাহুল। সর্বশেষ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাঠে নামেন তিনি সাদা পোষাকে। এছাড়া চলতি বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
এছাড়া ১৮ সদস্যের টেস্ট স্কোয়াডে ফিরেছেন স্পিনার কুলদ্বীপ যাদব। অন্যদিকে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন পেসার সিরাজ। টি-টোয়েন্টি স্কোয়াডে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে আছেন আইপিএলে দুর্দান্ত সময় কাটানো সঞ্জু স্যামসন।
রোহিত শর্মার সঙ্গে ইনজুরির কারণে টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি পেসার ইশান্ত শর্মারও। এই দুই ক্রিকেটার এখনো মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছে বিসিসিআই।
টেস্ট স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল,চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), রিশাভ পন্ত, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ ইয়াদব, নবদ্বীপ সাইনি, কুলদ্বীপ ইয়াদব, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ
টি-টোয়েন্টি স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল (সহ অধিনায়ক, উইকেট রক্ষক), শ্রেয়াস আয়ার, মানিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সাঞ্জু স্যামসন, রবিন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, ইউজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, দ্বীপক চাহার, ভরুন চক্রবর্তী
