নিউজ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
অজিদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যর দলে সুযোগ পেয়েছেন নাভদীপ সাইনি ও শুভমান গিল। এছাড়া টি-২০ দলে নতুন মুখ ভারুন চক্রবর্তী। সুযোগ পেয়েছেন সাঞ্জু স্যামসন ও মানিষ পান্ডেও। টেস্ট দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহা।
অবাক করা বিষয় আইপিএলে ব্যাট হাতে ভালো না করায় তিন ফর্মেটের কোথাও নাম নেই ওপেনার রোহিত শর্মার। এদিকে ওজন বাড়ায় দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাব পান্টও।
অজিদের বিপক্ষে টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বি শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন আশ্বিন, মোহাম্মদ সিরাজ।
টি-টুয়েন্টি স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শমি, নবদীপ সাইনি, দীপক চাহার, বরুণ চক্রবর্তী।
ওয়ানডে স্কোয়াডঃ
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, শার্দূল ঠাকুর ও কুলদীপ যাদব।
