পদত্যাগ করলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ১০ সদস্য

নিউজ ডেস্ক »

দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সময়টা একদমি ভালো যাচ্ছেনা। কয়েকদিন আগেই সরকার তাদের বোর্ডে হস্তক্ষেপ করেছিলো। আর আজ তাদের বোর্ডের সব সদস্য পদত্যাগ করেছে।

গতকাল রবিবার তাদের ৬ সদস্য পদত্যাগ করেন। আর আজ ৪ জন একসাথে পদত্যাগ পত্র জমা দেয়। আজ টুইটারে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। তারা সদস্যদের এই পদত্যাপত্র গ্রহণ করেন।
সাধারণত দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটীয় সিদ্ধান্ত নেয়া হয় মেম্বার্স কাউন্সিল থেকে। সেখানে তাদের পদত্যাগ করতে বলা হয়। এর আগে দূর্নীতির কারণে বোর্ডের সব কিছুতে হস্তক্ষেপ করে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়। ক্রিকেট সাউথ আফ্রিকার বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে, দ্রুত অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা ঘোষণা করা হবে।

 

 

পদত্যাগ করা সদস্যারা হলেন- ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বেরেসফোর্ড উইলিয়ামস, ডেনোভান মে, টেবোগো সিকো, অ্যাঞ্জেলো কারোলিসেন, জন মোগোডি, ডেভেন ধর্মালিঙ্গম, ইউজেনিয়া কুলা-আমেয়াও, মারিয়ুস স্কোম্যান, ভুয়োকাজি মেমানি ও জোলা থামায়ে।

জানা গেছে আপাতত মেম্বার্স কাউন্সিলের প্রধান রিহান রিচার্ডস সিএসএর ক্রিকেট সংশ্লিষ্ট সব বিষয়ের প্রধান হিসেবে কাজ করবেন। তবে অন্তর্বর্তীকালীন কমিটিতে কাদের রাখা হবে, এটা এখনো জানা যায়নি।
নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »