নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনাভাইরাসকে পিছনে ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেট মাঠে ফেরাতে সক্ষম হয়েছে। তারা প্রস্তুতিমূলক সিরিজ বিসিবি প্রেসিডেন্টস কাপ সফলভাবে আয়োজন করতে পেরেছে। এরপর বিসিবির ভাবনায় আরও একটি টি-২০ যেটা শুরু হবে আগামী ১৫ নভেম্বর৷
এই টি-২০ লিগ দিয়ে ক্রিকেট মাঠে ফিরবেন নিষেধাজ্ঞায় থাকা ক্রিকেটার সাকিব আল হাসান। আইসিসির দেয়া নিষেধাজ্ঞা আগামী ২৯ তারিখ শেষ হয়ে যাবে সাকিবের। এপর মাঠে ফিরতে আর কোনো সমস্যা হবেনা তার।
এই ব্যাপারে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ‘সামনে আমরা একটি টি-টোয়েন্টি করতে চাচ্ছি। এটা ৫ দলের হবে। আশা করছি ১৫ নভেম্বর। এটার বিস্তারিত কাল পরশুর মধ্যেই দিয়ে দিব আমরা। সাকিব চলে আসবে ১০ তারিখের মধ্যে। আমার সবশেষ ওর সঙ্গে যে কথা হয়েছে যে ও ১০ তারিখের দিকেই এখানে চলে আসবে। আগেও হতে পারে। টুর্নামেন্টের আগে তো বটেই। ও এক সপ্তাহ বা তা আগেই চলে আসবে। এবং ও এখানে অনুশীলন করবে। তার আগে তো ওর দলও হয়ে যাবে।’
শুরুতে এই লিগে বিদেশীদের খেলানোর কথা ভাবলেও বিসিবি এখন এই ভাবনা থেকে সরে আসছে। তারা দেশী খেলোয়াড়দের বেশি সুযোগ দেয়ার পক্ষে। এই ব্যাপারে তিনি আরও বলেন,’এই পাঁচ দলের করতে গেলে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে সব স্থানীয় প্লেয়াররাই খেলবে। যেহেতু ৫ দলের সেহেতু আরো বেশ কয়েকজন ছেলে সুযোগ পাবে। নুন্যতম ৩০টা ছেলে আসবে। আমরা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চাইব।’
‘ কারা কারা এই দলগুলোর স্পন্সর হতে চায়। ওই অনুযায়ী আমরা এটা ঠিক করে ফেলব। ইনশাল্লাহ ১৫ নভেম্বর থেকে। বিদেশি ক্রিকেটার রাখতে চাচ্ছি না। এই মুহুর্তে না। কারণ দেখে বিদেশি প্লেয়ার আনতে গেলে সব ব্যাটসম্যানই পাওয়া যাচ্ছে। ব্যাটসম্যান এনে লাভ টা কি? আমরাদের তেমন কোন লাভই হচ্ছে না।’— সাথে যোগ করেন তিনি।
উল্লেখ্য, বিসিবি প্রেসিডেন্টস কাপ নিজ অর্থায়ানে করলেও বিসিবি এই টি-২০ লিগের জন্য স্পনসর নেবে। তবে সেটির সিদ্ধান্ত কয়েকদিন পর জানানো হবে।
নিউজক্রিকেট/আরআর
