তরুণদেরকে রিয়াদের সাধুবাদ

নিউজ ডেস্ক »

দীর্ঘ সাত মাস পরে প্রেসিডেন্ট কাপের মাধ্যমে দেশে ফিরেছে ক্রিকেট, বিসিবি সফল ভাবে শেষ করতে পেরেছে টুর্নামেন্টটি। করোনা ঝুঁকি কাটিয়ে এতোদিন পরে মাঠে ফিরে পারফর্ম করা সহজ বিষয় নয়। এমন পরিস্থিতির মধ্যেও দারুন পারফর্ম করা তরুণ ক্রিকেটারদের সাধুবাদ জানিয়েছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
শ্রীলংকা সফর বাতিলের পরে দেশে ক্রিকেট ফেরানোর জন্য এমন টুর্নামেন্ট দরকার ছিলো, আর তা সফলভাবে সম্পন্ন করেছে বিসিবি।টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেয়ার জন্য বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে ধন্যবাদ জানিয়েছেন মাহমুদউল্লাহ একাদশের এই অধিনায়ক। সেই সঙ্গে টুর্নামেন্টটি বেশ ভালো হয়েছে বলেও জানান তিনি।
রিয়াদ বলেন, ‘এই টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেয়ার জন্য পাপন ভাইকে ধন্যবাদ। অসাধারণ একটি টুর্নামেন্ট হয়েছে। এটার খুবই প্রয়োজন ছিল। কারণ আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ঘরে বসে থেকে আমরা বিষণ্ণ ছিলাম। সেই সময় বিসিবির উদ্যোগে আমরা ক্রিকেটে ফিরেছি।’
সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে মুশফিক রিয়াদের পাশাপাশি দারুন পারফর্ম করেছেন কিছু তরুণ ক্রিকেটার, নজর কেড়েছেন বেশ কজন তরুণ তাদের পারফরমেন্স দিয়ে। তাদের সাধুবাদ দিয়ে রিয়াদ বলেন, ‘টুর্নামেন্টটা অনেক অনেক ভালো হয়েছে। সকলের জন্যই ভালো হয়েছে বিশেষ করে তরুণদের জন্য। সব তরুণরা এবং অন্য খেলোয়াররা ভালো খেলতে পেরেছে। আমি আমার দলের স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। তারা অনেক কষ্ট করেছে। কোচিং স্টাফদেরও ধন্যবাদ।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »