স্টোকসের দ্বিতীয় আইপিএল শতক!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দূর্দান্ত এক শতক তুলে নিয়েছে অলরাউন্ডার বেন স্টোকস। তার শতকের দিনে মুম্বাইর বিপক্ষে ৮ উইকেটের বড় জয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইলো রাজস্থান রয়েলস।

প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়ার ঝড়ে ২০ ওভারে ১৯৪ রান করে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে রাজস্থান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের সবচেয়ে বড় রান তাড়া করার রেকর্ডই ১৬৩। সেখানে মুম্বাইর করা পাহাড়সম রান তাড়া করা একপ্রকার এভারেস্ট জয়ের থেকেই বা কম কি! তবে সেই অসাধ্য কে সাধন করলো ৩য় উইকেট বেন স্টোকস-সাঞ্জু স্যামসনের ১৫১ রানের হার না মানা জুটিতে।

৫৯ বলে ১৪ চার ও ৩ ছয়ে স্টোকস তুলে নেন আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয় শতক। তবে রাজস্থান রয়েলসের হয়ে এটিই তার প্রথম সেঞ্চুরি। এবারের আইপিএলে এর আগের ম্যাচ গুলোতে ১০০ এর বেশি বল খেলেও ছয় না মারার লজ্জায় থাকা স্টোকসের মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে মারেন তিনটি ছক্কা। ৬০ বলে ১০৭ রানে অপরাজিত থেকে ৮ উইকেটের জয়ে মাঠ ছাড়ে রাজস্থান রয়েলস।

বিশ্বকাপ ফাইনাল হোক কিংবা বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচ বেন স্টোকস যে নিজের আধিপত্য বিস্তার করে দাপুটে ইনিংসে ম্যাচ জয়ের কারিগর সেটিই তিনি বার বার প্রমাণ করে চলেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »