নিউজ ডেস্ক »
আজ শেষ হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। নবেম্বরের শেষের দিকে বিসিবি আয়োজন করবে কর্পোরেট টি-২০ লিগ। যেখানে অংশগ্রহণ করবে ৪-৫টি দল। বিসিবির পক্ষ থেকে আগে জানানো হয়েছিলো এই লিগে সব বিদেশী কোচদের পাওয়া যাবে। কিন্তু আজ জানা গেলো বিদেশী কোচদের সবাইকে এই টুর্নামেন্টে পাওয়া যাবেনা।
শ্রীলঙ্কা সফরকে সামবে রেখে বিদেশী কোচরা বাংলাদেশ এসেছিলো। সফর না হওয়াতে বিসিবি তিন দলের সিরিজ আয়োজন করে। যেখানে বিদেশী কোচরা বিভিন্ন দলের দায়িত্ব পালন করে। তবে তাদের সবাইকে কর্পোরেট টি-২০ লিগে পাওয়া যাবেনা বলে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক বিভাগের প্রধান আকরাম খান।
তিনি বলেন, ‘কিছু স্টাফ থাকবে কিছু থাকবে না। যাদের দরকার আছে তারা থাকবে। যেহেতু আমাদের পরের বছর অনেক সিরিজ আছে, তাই ওদের কথাও চিন্তা করতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অনেক স্টাফ চলে আসবে জানান তিনি। তিনি আরও বলেন, ‘ফিটনেস স্টাফদের অনেককে আমরা ছুটি দিয়েছি ইতোমধ্যেই। ওরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর অনেক আগে চলে আসবে।’
