নিউজ ডেস্ক »
বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে জ্বলে উঠেছে ইরফান শুক্কুরের ব্যাট। সুমন খানের বোলিং তোপে সামনে যখন নাজমুল একাদশ দিশেহারা তখন তার লড়াকু ইনিংসে ভর করে বিপর্যয় প্রতিরোধ করে সম্মানজনক সংগ্রহের পথে এগোচ্ছে নাজমুল একাদশ।
মিরপুরে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল একাদশ। দলের চার রানের মাথায় ফিরেন ওপেনার সাইফ, এরপর শান্ত ও মুশফিকের ব্যাত্র স্বপ্ন দেখতে শুরু করলেও বেশিক্ষণ টিকেনি সেই আশা। স্কোরবোর্ডে মাত্র ৬৩ রান জড়ো করতেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল হারায় ৫টি উইকেট। চার ব্যাটসম্যানের বিদায়ে দল যখন বিপাকে, তখন চরম ব্যর্থতার পরিচয় দেন শান্ত। মেহেদী হাসান মিরাজকে পরপর দুটি বলে উড়িয়ে মারার চেষ্টায় মাহমুদুল হাসান জয়ের হাতে তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে করেছেন ৩২ রান।
এর আগে রুবেল হোসেন ও সুমন খানের বোলিং তোপে পড়ে দলটি। দলীয় ৪ রানে সাইফ হাসানকে (৪) শিকার করেন রুবেল। এরপর সুমন খান একই স্পেলে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম (১২), সৌম্য সরকার (৫) ও আফিফ হোসেন ধ্রুব (০)।পাঁচ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইরফান। তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েন ৭০ রানের পার্টনারশিপ। তাদের জুটি ভাঙেন প্রতিপক্ষ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৫৩ বলে ২৬ রান করে তৌহিদ ফেরেন সাজঘরে। তবে হাল ছাড়েননি ইরফান, অর্ধ-শতক হাঁকিয়ে আবারো দলের হাল ধরে তিনি।
ইরফানের সামনে মুশফিকুর রহিমের করা ২১৯ রান টপকানোর সুযোগ। এই প্রতিবেদন লেখার সময় ইরফান ব্যাট করছেন ৭০ রান । টুর্নামেন্টে তার রান ২১০ ।
