আজ প্রেসিডেন্টস কাপের ফাইনালে মুখোমুখি নাজমুল একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল। আবহাওয়ার কথা মাথায় রেখে ২ দিন পিছিয়ে শুক্রবারের বদলে আজ হতে যাচ্ছে পরীক্ষামূলক এই টুর্নামেন্টের ফাইনাল। এতে মুখোমুখি হবে নাজমুল একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ।

মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্ট্যাডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে এই ম্যাচ। পুরো টুর্নামেন্টে অসাধারণ ফর্মে আছে নাজমুল একাদশ। তরুণদের নিয়ে গড়া এই দলে ৪ ম্যাচে জয় পেয়েছে ৩টি তে। শেষ ম্যাচে তামিম একাদশকে হারিয়ে তারা তামিমদের টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়।

মাহমুদুল্লাহ একাদশ ৪ ম্যাচে ২ জয় নিয়ে ফাইনালে এসেছে। তাদের অভিজ্ঞ ও তরুণদের নিয়ে গড়া দল। মাহমুদুল্লাহ একাদশের হয়ে অসাধারণ বোলিং করছেন রুবেল হোসেনে৷ তার জন্য আলাদা পরিকল্পনা নাজমুল একাদশের করতেই হবে।

নাজমুল একাদশের ওপেনাররা ভালো করতে না পারলেও মুশফিক , আফিফ, ইরফান সুক্কুররা ভালো ফর্মে রয়েছেন। মুশফিকের জন্য আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন রুবেল হোসেন। তিনি বলেন, ” মুশফিক ভাই অসাধারণ ফর্মে রয়েছেন। তার জন্য আলাদা পরিকল্পনা রয়েছে আমাদের।”

মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশ দুই দলেরই ওপেনাররা ভালো করতে পারছেন না। তারা সব ম্যাচেই ব্যার্থ। তবে আজ যে দলের ওপেনার ভালো করতে পারবে সে দলের জয়ের সুযোগ বেশি থাকবে।

উল্লেখ্য, লিগ পর্বের খেলা গুলো ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখালেও ফাইনাল বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে দেখানো হবে। আগের মত লাইভ স্ট্রিমিং থাকবে।

দুই দলের স্কোয়াডঃ-

নাজমুল একাদশঃ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

মাহমুদুল্লাহ একাদশঃ-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনি।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »