নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
খেলার মান ও সব কিছু বিবেচনা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের পরে বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। এই লিগের শুরু থেকেই একটি নিয়ম প্রচলিত ছিলো,সেটা হচ্ছে একাদশে ২ জন বিদেশী খেলোয়াড় রাখা যেত শুধু। তবে তবে এখন এই নিয়ম পালটে যাচ্ছে।
করোনাভাইরাসের কারণে প্রায় বিশ্বের কমবেশি সব ক্ষতি হয়েছে। ক্রিকেটেও একই। ক্রিকেট মাঠে ফিরলেও দর্শক এখনো মাঠে ফিরতে পারেনি। এর ফলে এবারের বিগ ব্যাশও বলে দর্শকশূন্য মাঠে। এমন অবস্থায় ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের লোকশান কিভাবে কমানো যায় তা চিন্তা করছে।
এর একটি অংশ হিসেবে বিগ ব্যাশকে আরও জনপ্রিয় করতে ক্রিকেট অস্ট্রেলিয়ার এবার বিদেশী ক্রিকেটার বাড়নোর কথা ভেবেছে। আগে একাদশে ২ বিদেশী ক্রিকেটার সুযোগ পেত। কিন্তু এবারের বিগ ব্যাশে একাদশে ৩ ক্রিকেটার সুযোগ পাবে। এর সাথে স্কোয়াডে খেলোয়াড়দের সংখ্যাও বেড়ে যাচ্ছে।
এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ প্রধান অ্যালস্টেয়ার ডবসন বলেন, ‘একাদশে তৃতীয় বিদেশি ক্রিকেটারের জায়গা সৃষ্টি করা একটি বড় মাইলফলক এবং দশম আসর এটি বাস্তবায়নের জন্য সুবর্ণ সময়। আমাদের দর্শকরা বিশ্বের সেরা ক্রিকেটারদের দেখতে চান, আমরা জানি। আমরা দলগুলোকে আরও একজন করে বিদেশি তারকা দলে অন্তর্ভুক্ত করার সুযোগ দিয়েছি। বিগ ব্যাশ অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি মানসম্পন্ন লিগ। স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকারা এই গ্রীষ্মে উপভোগ্য বিনোদনের সুযোগ করে দিবে।’
নিউজক্রিকেট/আরআর
