আইপিএলে মুখোমুখি চেন্নাই-ব্যাঙ্গালুরু ও মুম্বাই-রাজস্থান!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের ডাবল হেডারে বাংলাদেশ সময় বিকাল ৪ টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দিনের আরেক খেলায় রাত ৮ টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়েলস।

ইতিমধ্যেই ১১ ম্যাচে মাত্র ৩ জয়ে প্লে অফের রাস্তা বন্ধ হয়ে গেছে চেন্নাইর৷ বর্তমান অবস্থান পয়েন্টস টেবিলের একদম তলানীতে। ১০ ম্যাচে ৭ জয়ে পয়েন্টস টেবিলের দুইয়ে ব্যাঙ্গালুরু। আজকের ম্যাচ জিতলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করবে ভিরাট কোহলির দল।

দিনের আরেক খেলায়, ১০ ম্যাচে ৭ জয়ে সবার উপরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিত করবে রোহিত শর্মার দল। অপরদিকে, ১০ ম্যাচে মাত্র ৪ জয়ে প্লে অফের লড়াইয়ে অনেকটাই ছিটকে গেছে রাজস্থান। টিক থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাটলার-স্মিথদের।

একাদশ ভাবনায় দলে পরিবর্তনের সম্ভাবনা নেই ব্যাঙ্গালোরের একাদশে। তবে চেন্নাইর একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। তরুন দুই একজন খেলোয়াড়কে সুযোগ দিতে পারে চেন্নাই টিম নির্বাচকরা।

অপর খেলায়, ইঞ্জুরিতে ছিটকে যাওয়া রোহিত শর্মা আজকের ম্যাচেও থাকবেন বিশ্রামে। পরিবর্তনের সম্ভাবনা নেই মুম্বাইর একাদশে। গত ম্যাচ হারে অনেকটাই ছিটকে যাওয়া রাজস্থানের একাদশে আসতে পারে পরিবর্তন! আনকিত রাজপুতের বদলী সুযোগ পেতে পারেন ভরুন এরন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »