পোলার্ড টি টোয়েন্টি ক্রিকেটে আগ্রাসী অধিনায়ক: ইয়ান বিশপ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ের টি টোয়েন্টি ক্রিকেটের জন্য কাইরন পোলার্ডকে অন্যতম আগ্রাসী অধিনায়ক হিসেবে আখ্যা দিয়েছেন তারই স্বদেশী কিংবদন্তী ক্রিকেটার ইয়ান বিশপ। একই সঙ্গে পোলার্ডের ভালো মনঃসংযোগেরও প্রশংসা করেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।

হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় মুম্বাই ইন্ডিয়ান্সের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন না শেষ ম্যাচে একাদশে যে কারণে অধিনায়ক হিসেবে সেই ম্যাচে টস করতে নামেন দলটির ক্যারিবিয়ান ব্যাটসম্যান কাইরন পোলার্ড। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইপিএল) নিজের অধিনায়কত্বের প্রথম দিনে চেন্নাইকে ১০ উইকেটে হারিয়ে দিনটাকে নিজের করে রাখেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার।

শুধু চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটিতেই নয়, এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) বিভিন্ন দলের হয়েও অধিনায়কত্ব করেছেন পোলার্ড।
সেকারণেই অধিনায়ক পোলার্ডকে এগিয়ে রাখছেন বিশপ। ইসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, ”পোলার্ডের মনঃসংযোগ অসাধারণ। আমরা তাকে ক্যরাবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) দীর্ঘ সময় অধিনায়কত্ব করতে দেখেছি। সে টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম আগ্রাসী অধিনায়ক। বর্তমানে জয়াবর্ধনে তার দলের কোচ। আমার মনে আছে স্যাবাইনা পার্কে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক ম্যাচে জয়াবর্ধনে ব্যাট করতে নেমেছিল এবং পোলার্ড ওর জন্য সিলি পয়েন্টে একটা ফিল্ডার রেখেছিল। জয়াবর্ধনে ২ বলের বেশি টিকতে পারেনি। ওই ফিল্ডারের হাতেই ক্যাচ দিয়ে তাকে সাজঘরে ফিরতে হয়। এটাই পোলার্ডের দর্শন, সে সবসময় আক্রমণাত্মক থাকে। আমি মনে করে, টি-টোয়েন্টিতে এরকম অধিনায়কত্বই দরকার।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »