দেশে ফিরে গেলেন বিদেশী কোচরা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল আগামীকাল। শুক্রবার হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা পিছিয়ে রবিবার করা হয়। কিন্তু এর আগেই নিজেদের দেশে ফিরে গেছেন তিন বিদেশী কোচ।

তারা হলেন হেড কোচ রাসেল ডমিঙো, ফিল্ডিং কোচ রায়ান কুক ও বোলিং কোচ ওটিস গিবসন। রায়ান কুক ও ওটিস গিবসন প্রেসিডেন্টস কাপের দুইটি দলের দায়িত্বে ছিলেন। কিন্তু শুক্রবার রাতে তাদের ফ্লাইট থাকায় তাদের ফাইনালের আগেই দেশ ত্যাগ করতে হয়।

গত মার্চে জিম্বাবুয়ে সিরিজের পরেই তারা দেশে ফিরে যান। কিন্তু করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আর আসতে পারেননি। এরপর শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশে আসলেও ওই সফর স্থগিত হয়ে যায়।

এরমাঝে বিসিবি আয়োজন করে প্রেসিডেন্টস কাপ। বিসিবির সামনের নবেম্বরে আয়োজন করবে কর্পোরেট টি-২০ লিগ। বিসিবি থেকে জানানো হয়েছে এই লিগের আগেই কোচরা দেশে ফিরবেন।

উল্লেখ্য ফাইনালের পর সব ক্রিকেটারকে ২ সপ্তাহের ছুটি দেয়া হব। সবাইকে মানুষিক ভাবে সুস্থ রাখতেই বিসিবির এই পরিকল্পনা।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »