বায়ু দূষণের কারণে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের ভেন্যু পরিবর্তন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনাভাইরাসের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে পাকিস্তানে। কিন্তু শুরুটা মোটেও ভালো হচ্ছে না তাদের। পাকিস্তান জিম্বাবুয়ের সিরিজের টি-২০ সিরিজ আয়োজনের কথা লাহোরে। কিন্তু এই শহরে এখন বায়ু দূষণ বেড়ে গেছে৷

সামনের মাসে এই দূষণের রূপ আরও ভয়াবহ হবে। এর ফলে ক্রিকেট খেলা সেখানে কঠিনই হবে। বায়ুদূষণের এই কথা আগে থেকে চিন্তা করে পাকিস্তান লাহোর থেকে টি-২০ সিরিজটি রাওয়ালপিন্ডিতে আয়োজন করবে। জিম্বাবুয়ের পুরো সফরেই এখন রাওয়ালপিন্ডিতে হবে। কারণ ওয়ানডে সিরিজে সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবেম।

এই ব্যাপারে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘লাহোরের বায়ুর অবস্থা এখন নাজুক, নভেম্বরে আরও নাজুক হতে পারে। তাই আমরা লাহোরের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লজিস্টিক সাপোর্টের কথা বিবেচনা করে দ্রুতই সিদ্ধান্ত নিয়েছি। আমরা খেলোয়াড়-কোচদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারি না।”

উল্লেখ্য আগামী ৩০ তারিখ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর বাকি দুই ম্যাচ ১ ও ৩ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ৮ ও ১০ নভেম্বর।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »