সাইফুদ্দিনের আক্ষেপ সহজ ম্যাচ হারায়!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের হয়ে খেলেছিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি অসাধারণ পারফরম্যান্স করলেও তার দল এই টুর্নামেন্টে ব্যার্থ। হেরেছে মাহমুদুল্লাহ একাদশের সাথে শেষ ম্যাচও।

মাহমুদুল্লাহ একাদশের সাথে ম্যাচটি খুব সহজ ছিলো। তাদের প্রথমে বোলিং করে ১৬৫ রান গুটিয়ে দেয় সাইফুদ্দিন, মুস্তাফিজরা। তবে তাদের ব্যাটসম্যান এই রান নিতে ব্যার্থ হয়। ফলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় সাইফুদ্দিনদের।

সম্প্রতি দৈনিক ইত্তেফাকের সঙ্গে আলাপকালে সাইফুদ্দিন বলেন, ‘এখনো খারাপ লাগছে। বিশ্বাস করতে পারছিলাম না এমন ম্যাচ হারব। কারণ নিজের সর্বোচ্চটা দিয়েছি আমি, শেষ ম্যাচেও। আমি নিজে থেকে চাইছিলাম একটা ম্যাচ বেশি খেলব। সেরা বোলার বা ম্যান অব দ্য সিরিজ—এমন একটা লক্ষ্য ছিল টুর্নামেন্টের শুরুর দিকে। হয়তো বা প্রথম দুটি ম্যাচে নিজেকে ঐভাবে মেলে ধরতে পারিনি। পরের দুই ম্যাচে কিছুটা হলেও ফিরে আসতে পেরেছি।’

সহজ ম্যাচ হারায় আক্ষেপ হচ্ছে সাইফুদ্দিনের। তবে তিনি মনে করেন ক্রিকেটে সব হয়। তিনি বলেন,”শেষ ম্যাচে যখন ওদেরকে ১৬৫ রানে অল আউট করি, তখন একটা আশা ছিল। ক্রিকেটে আসলে অনেক কিছু সম্ভব। এটাই তার প্রমাণ। এই ম্যাচটা আমাদের জন্য অনেক শেখার জায়গা। ক্রিকেটে যে কোনো কিছু ঘটতে পারে। আর যদি আক্ষেপ বলেন, অবশ্যই আছে। এখানে এসেও বৃষ্টিতে আটকে আছি।’

উল্লেখ্য, এখন অব্দি টুর্নামেন্টের সেরা বোলার সাইফুদ্দিন। তিনি ৪ ম্যাচে ১২ উইকেট নিয়ে সবার এগিয়ে আছে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »