নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল রাতে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার ট্রেন্ট বোল্ট। তিনি মনে করেন আরব আমিরাতের এই উইকেট দিনদিন অনেক ধীর এবং শুষ্ক হয়ে যাচ্ছে। এর ফলে পেসাররা বাড়তি একটি সুবিধা পাচ্ছেন বলে বিশ্বাস নিউজিল্যান্ডের এই পেস তারকার।
চেন্নাইয়ের বিপক্ষে গতকাল ১৮ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন বোল্ট। সেই ধকল শেষ পর্যন্ত আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে চেন্নাই করে ১১৪ রান। জবাবে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় মুম্বাই।
ম্যাচ শেষে বোল্ট বলেন,”নতুন ফ্র্যাঞ্চাইজি, ভিন্ন পারিপার্শিকতা। খেলতে পেরে দারুণ আনন্দ লাগছে (বৈশ্বিক পরিস্থিতিতে)। আমি মনে করি এটা খুবই প্রাকৃতিক, পিচে বল খুব কার্যকর ছিল এবং দারুণ ভাবে সহায়তা করছিল।”
আইপিএলের বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মুম্বাই। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে রোহিত শর্মার দলটি। বোল্ট মনে করেন উইকেট ধীর হয়ে যাওয়াতেই সঠিক জায়গায় বল করতে পারছেন তিনি।
এই কিউই বোলারের ভাষ্য, ”আমি প্রথম ওভারটি করতে পারায় সৌভাগ্যবান। শুরু থেকেই এখানে সুইং হচ্ছিলো। এটা এমনই হতে পারে। উইকেট অনেক বেশি ধীর এবং শুষ্ক হয়ে যাচ্ছে। আমি মনে করি এ কারণেই বল ঠিক জায়গায় পড়ছে।”
