শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কপিল দেবের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের কিংবদন্তি বিশ্বকাপজয়ী অধিনায়ক  কপিল দেব। ভর্তির পরপরই তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে। এবং বর্তমানে সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কতৃপক্ষ।

তাদের পক্ষ থেকে বলা হয়েছে কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে যেতে পারবেন ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। সাবেক টেস্ট ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেটার্স সমিতির সভাপতি অশোক মালহোত্রা কপিলের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে তিনি বলেন,”তার অবস্থা এখন ভালো। আমি কেবলমাত্র তার স্ত্রীর (রুমি) সাথে কথা বলেছি। গতকাল (বৃহস্পতিবার) তিনি অসুস্থ বোধ করেন। আমি কথা বলার সময় একটি হাসপাতালে তার চেকআপ করানো হচ্ছিল।”

বিবৃতিতে আরও বলা হয়, ”বর্তমানে কপিল দেব ডা. অতুল মাথুর ও তার দলের তত্ত্বাবধানে আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অবস্থা এখন স্থিতিশীল এবং দু-এক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।”

ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার বলা হয় কপিলকে। এমনকি বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার হিসেবেও বিবেচনা করা হয় তাকে। এক দশকেরও বেশি সময় ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট রাঙিয়েছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »