চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল রাতে চেন্নাই সুপার কিংসকে ১০ উইকেটের বড়ড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের দেওয়া ১১৫ রানের লক্ষ্য ব্যাট করতে মাত্র ১২ ওভার ২ বলে মুম্বাইকে জয়ের বন্দরে ভিড়িয়ে নেন ওপেনার কুইন্টন ডি কক এবং ইশান কিশানের।

ডি কক ৩৭ বলে ৪৬ আর কিশান ৩৭ বলে ৬৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। অল্প লক্ষ্য থাকায় শুরু থেকেই চেন্নাইয়ের বোলারদের পাড়ার বোলার বানিয়ে একের পর এক বল বাউন্ডারি ছাড়া করেছেন মুম্বাইয়ের এই দুই ব্যাটসম্যান।

এর আগে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায় মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার জায়গায় গতকাল দলকে নেতৃত্ব দেন ক্যারিবিয় অলরাউন্ডার কাইরন পোলার্ড। আগের ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত। এখন কিছুটা সেরে উঠলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি মুম্বাই। এর ফলেই নেতৃত্ব তুলে দেয়া হয় পোলার্ডের হাতে।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ট্রেন্ট বোল্ট এবং জসপ্রিত বুমরাহর আগুন তোপের মুখে পড়ে চেন্নাই। তারা ৪ রানের মধ্যেই শীর্ষ ৩ উইকেট হারায়। এরপর দলীয় ৪৭ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই।

সেখান থেকে দলকে একাই সম্মানজনক পুঁজি এনে দের স্যাম কারান। ৪৭ বলে ৫২ রানের ইনিংস খেলে তিনি চেন্নাইয়ের মান বাঁচিয়েছেন। তিনি এবং ইমরান তাহির অষ্টম উইকেটে যোগ করেছেন ৪৩ রান। আর তাতেই ৯ উইকেটে ১১৪ রানের পুঁজি পায় চেন্নাই।

চেন্নাই ১১ ম্যাচ খেলে ৮টিতেই হেরে এবারের আসর থেকে বিদায় নেয়ার পথে। অসম্ভব কিছু ঘটলেই কেবল ধোনির দলের প্লে অফ খেলা সম্ভব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »