সহযোগী সদস্য পদ ফিরে পেতে আবেদন করবে সুইজারল্যান্ড!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৮ বছর আগে হারিয়ে ফেলা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সহযোগী সদস্য দেশের পদের জন্য আবার আবেদন করবে সুইজারল্যান্ড ক্রিকেট বোর্ড (এসসি)। তারা বিষয়টি ইতিমধ্যে আইসিসিকে জানিয়েছে।

এক বিবৃতিতে এসসি জানায়,”সুইজারল্যান্ড ক্রিকেট চলতি বছরের শেষে সহযোগী সদস্যপদের জন্য আইসিসির কাছে পুনরায় আবেদন করবে। যে বিষয়ে ইতোমধ্যেই আইসিসিকে জানানো হয়েছে।’

অর্থাৎ এই বছরের নভেম্বরের দিকে তারা আইসিসির কাছে আনুষ্ঠানিক ভাবে আবেদন করবে। আইসিসি যদি তাদের আবেদনে সাড়া দেয় তাহলে ২০২১ সালের শুরু অথবা মাঝামাঝি অবস্থায় তারা আইসিসির সহযোগী দেশ হিসেবে পুনরায় জায়গা পাবে। এর ফলে আইসিসির লাভের কিছু অংশ তারা পাবে। যা দিয়ে ঘরোয়া অবকাঠামো উন্নত ও ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করবে।

উল্লেখ্য ২০১২ সালে নিজেদের দেশ কোনো অভ্যন্তরীণ ক্রিকেট সংস্থা চালু করতে না পারায় আইসিসি তাদের সহযোগী দেশের সদস্য পদ থেকে সুইজারল্যান্ডকে নিষিদ্ধ করে দেয়।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »