নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে এবার বেশ বাজে মৌসুম পার করছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বে তিনবার চ্যাম্পিয়ন হওয়া চেন্নাই এবারের আসরে ১০ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে প্লে অফের দৌড়ে ছিটকে গেছেন। এতেই চটেছেন চেন্নাইর ম্যানেজমেন্ট।
অধিনায়ক ধোনী সহ সিনিয়রদের বাজে পার্ফরমেন্স নিয়ে বেশ সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যম গুলোতেও। বার বার ব্যর্থতার পরেও কেদার যাদবকে দলে নেয়া, তরুনদের উপর ভরসা না রাখা সহ ধোনীর বেশ কিছু সিদ্ধান্তে চটেছেন চেন্নাইর টিম ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ।
তাই এবার বেশ কঠিন সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে চেন্নাই ম্যানেজমেন্ট। বাদ দেওয়া হবে দলের সাত বুড়ো ক্রিকেটারকে। ওয়াটসন, তাহির, চাউলা, যাদবদের সাথে হরভজন সিং ও সুরেশ রায়নাও আছে এই তালিকায়। ধোনীকেও দেওয়া হবে সড়ে দাঁড়ানোর প্রস্তাব। পরের আসরে চেন্নাই সুপার কিংসে যে বেশ পরিবর্তন আসছে তারই ইংগিত দিয়েছে ম্যানেজমেন্ট।
ইনসাইড স্পোর্টসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আসন্ন মৌসুমে নিলাম হলে আগেই ঝেড়ে ফেলা হবে কেদারকে। সাথে বাদ দেওয়া হবে একাধিক তারকাকে।
সেই প্রতিবেদনে চেন্নাইয়ের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, ‘চেন্নাই সুপার কিংস দলের একাধিক দুর্বল জায়গা এবারের আসরে সামনে চলে এসেছে। তাই আমাদের এবার কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। তবে চলতি এবং আসন্ন আইপিএলের মধ্যে সময় খুব কম। এটাই ভাবাচ্ছে সিএসকেকে।’
