হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের ক্রিকেট ইতিহাস ঘটলে যে কজন কিংবদন্তির নাম আসবে কপিল দেব তাদের অন্যতম। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক তিনি। এই সাবেক ক্রিকেটার ভুগছেন হৃদরোগে, হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন তিনি।

কপিলের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছে বেশ কয়েকটি ভারতীয় সংবামাধ্যম। জানা গেছে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সময় নিয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের বিশিষ্ট সাংবাদিক তিনা থাকার। তিনি জানান, দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

টুইটারের মাধ্যমে তিনি জানান, ‘কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দ্রুত তার আরোগ্য কামনা করছি।’

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »