দুই সপ্তাহের বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী রবিবার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল। এই ম্যাচের পর সব ক্রিকেটারদের দুই সপ্তাহের বিশ্রাম দেয়ার পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। খেলোয়াড়দের পাশাপাশি সাপোর্ট স্টাফ ও কোচদেরও ছুটি দেয়া হবে। তারা তাদের নিজ দেশে ফিরে যাবেন।

এক মাস পরেই আবার শুরু হবে কর্পোরেট টি-২০ লিগ। এই লিগের সময় লম্বা একটা সময় ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। একারণে তাদের মানসিক ভাবে স্বস্তি দিতে বোর্ড তাদের দুই সপ্তাহের ছুটি দিবে।

এই ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবির একটি কর্মকর্তা। তিনি বলেন, “আমার মনে হয় ক্রিকেটার ও কোচিং স্টাফদের একটা বিরতি দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের দুই সপ্তাহের বিশ্রাম দেয়ার।”

এই দিকে ডমিঙোও ছুটির পক্ষে। খেলোয়াড়দের মনোভাব জানিয়ে তিনি বলেন, “আমি আজ ৪৯তম দিন জৈব সুরক্ষা বলয়ে আছি। আমি হোটেলের বাইরে কোথাও যেতে পারছি না। অনুশীলন ও হোটেলের মধ্যেই দিন কাটছে। এটা সহজ নয়। ক্রিকেটাররা তিন সপ্তাহ ধরে জৈব সুরক্ষা বলয়ে আছে। তাদের দুয়েকজন আমাকে বলেছে এটা কঠিন।”

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »