নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের একমাত্র ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।
১০ ম্যাচে ৩ জয়ে পয়েন্টস টেবিলের একদম তলানীতে চেন্নাই সুপার কিংস ও সমান সংখ্যক ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলের তিনে মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচে জিতলে মুম্বাই যাবে পয়েন্টস টেবিলের টপে। অপরদিকে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে চেন্নাই।
একাদশ ভাবনায় পরিবর্তন আসবে দু’দলেই। চেন্নাই সুপার কিংসে সুযোগ পাবে এতোদিন বেঞ্চ গরম করা বেশ কিছু খেলোয়াড় এমনটাই ইংগিত দিয়েছেন চেন্নাইর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। সে হিসেবে জাগদিসান, সাই কিশোর, ইমরান তাহিরদের দেখা যেতে পারে আজকের ম্যাচের একাদশে। অপরদিকে, ইঞ্জুরি কাটিয়ে ফিট থাকলেও আজকের ম্যাচে খেলবেন কিনা রোহিত শর্মা সে বিষয় এখনো নিশ্চিত হয়। নাথান কুলটার নাইলের বদলী ধাওয়াল কুলকারনী ও রোহিত শর্মা বিশ্রামে থাকলে সুযোগ পাবেন ক্রিস লিন।
সম্ভাব্য একাদশ মুম্বাইঃ কুইন্টন ডি কক(উইকেটরক্ষক), ক্রিস লিন/রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিসান, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কায়রন পোলার্ড (অধিনায়ক), ধাওয়াল কুলকারনি, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার ও জাস্প্রেত বুমরাহ।
সম্ভাব্য একাদশ চেন্নাইঃ স্যাম কারান, ফাফ ডু প্লেসি, শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, জাগদিশান, মহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, সাই কিশোর, দীপক চাহার, ইমরান তাহির ও শার্দূল ঠাকুর।
