টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ভাগাভাগিতে লাভজনক হবে বাংলাদেশ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রভাবে ইতিমধ্যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের বেশ কিছু সিরিজ বাতিল হয়েছে। নির্ধারিত সময়ে আসর সমাপ্তির লক্ষ্যে বাতিল হয়ে যাওয়া ম্যাচ গুলো নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি। সময়ের সল্পতার কারণে বাতিল হয়ে যাওয়া ম্যাচ গুলো পুনরায় আয়োজন না করে, উভয় দলকে সমানভাবে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়ার পরিকল্পনা সাজাতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।

বাতিল হয়ে যাওয়া ম্যাচ গুলো পুনরায় মাঠে না গড়ালে, আর বাতিল হওয়া সিরিজ গুলোর পয়েন্ট
যদি ভাগাভাগি হয় সেইক্ষেত্রে লাভ হবে টাইগারদের।
ইতিমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশীপের ৩ ম্যাচ খেলে সবকটি ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে টাইগাররা। করোনার কারণে ইতিমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্গত ৪টি সিরিজ বাতিল হয়েছে বাংলাদেশের। তাই আইসিসি যদি বাতিল হয়ে যাওয়া সিরিজ গুলোর পয়েন্ট ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয়, সেইক্ষেত্রে পয়েন্ট টেবিলের তলানি থেকে এক লাফে
সপ্তম স্থানে উঠে আসবে বাংলাদেশ।

আইসিসির বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী এই মুহুর্তে বাংলাদেশের উপরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্গত ৭ ম্যাচে ১ জয় নিয়ে তালিকার ৮ নাম্বারে অবস্থান প্রোটিয়াদের, এছাড়া ৫ ম্যাচে এক জয়ে তালিকায় সপ্তম স্থানটি ক্যারিবিয়ানদের।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্টের নিয়মানুযায়ী দুই ম্যাচের কোন সিরিজ ড্র হলে উভয় দল পাবে ২০ পয়েন্ট করে, আর তিন ম্যাচের কোন সিরিজ ড্র হলে সেইক্ষেত্রে উভয় দল পাবে ১৩ পয়েন্ট করে। আইসিসির এই হিসেব অনুযায়ী বাংলাদেশের বাতিল হয়ে যাওয়া সিরিজ গুলোর পয়েন্ট ভাগাভাগি হলে দারুণ লাভ হতে যাচ্ছে মমিনুল বাহিনীর। বাতিল হয়ে যাওয়া সিরিজ গুলোর পয়েন্ট ভাগাভাগি হলে পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচ, শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ও নিউজিল্যান্ড এর বিপক্ষে বাতিল হয়ে যাওয়া ২ ম্যাচ মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৭৩।
একই হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৬৪ ও ৬০। যার ফলে ৭৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে টপকে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশীপের ৭ম স্থানে উঠে আসবে বাংলাদেশ।

পূর্বনির্ধারিত সময়ে টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রথম আসর সম্পূর্ণ করতে আইসিসি যদি এমন সিদ্ধান্ত নেয়, তাহলে নিঃসন্দেহে  দারুণ লাভ হতে যাচ্ছে  বাংলাদেশের।

নিউজক্রিকেট / মারুফ ইসলাম ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »